আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপলোডের সময় : Monday, August 31, 2026,

আশুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো. হাসান শেখ
স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
রোববার (৩০ আগস্ট) রাত আড়াইটার দিকে আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকার বিজয়নগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মো. ধলু ব্যাপারী (৪০), মো. সাব্বির (২০) ও মো. মোস্তফা সরদার (২৮)। পুলিশ জানিয়েছে, তারা সবাই পলাশবাড়ী বিজয়নগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি-উত্তরের অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ধলু ব্যাপারীর বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।