আশুগঞ্জ টোল প্লাজায় ১২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, ৩ মাদক কারবারী গ্রেফতার
মস্তু মিয়া
আপলোডের সময় :
সোমবার, জুন ১, ২০২৬,
আশুগঞ্জ টোল প্লাজায় ১২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, ৩ মাদক কারবারী গ্রেফতার
আশুগঞ্জ টোল প্লাজায় ১২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, ৩ মাদক কারবারী গ্রেফতার
মস্তু মিয়া বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার ও তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১ জুন ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় টোল প্লাজা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত বাছেদ মিয়া (রুবেল) ও মনির সরকারের বিরুদ্ধে পূর্বে একটি করে মাদক মামলা রয়েছে।