আশুগঞ্জ টোলপ্লাজায় ২০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
আশুগঞ্জ টোলপ্লাজায় ২০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আশুগঞ্জ টোলপ্লাজায় ২০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

আশুগঞ্জ টোলপ্লাজায় ২০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল টোলপ্লাজা এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আহমদ গফুরের ছেলে মো. আব্দুল হক, হবিগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গীর চর এলাকার আকমির মিয়ার ছেলে মো. রুবেল মিয়া এবং ঢাকার রমনা থানার মগবাজার চেয়ারম্যান গলি এলাকার বাসিন্দা মো. আকরাম মিয়া।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জেলা পুলিশের মিডিয়া উইং জানায়, মাদক পাচার, মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

জেলা পুলিশের কর্মকর্তারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত