
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টোল প্লাজা এলাকায় প্রাইভেটকারসহ ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১ জুন ২০২৬) সকাল ৮টা ১০ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টোলপ্লাজা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক ও প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত বাছেদ মিয়া প্রকাশ রুবেল ও মনির সরকারের বিরুদ্ধে এর আগেও একটি করে মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা হলো—
১। মোঃ নাদিম মোল্লা, পিতা: মোঃ করিম মোল্লা, সাং: আড়াল বাজার, থানা: কাপাসিয়া, জেলা: গাজীপুর
২। মোঃ বাছেদ মিয়া প্রকাশ রুবেল, পিতা: বাবুল মিয়া, সাং: উত্তর মণিকুড়া, থানা: হালুয়াঘাট, জেলা: ময়মনসিংহ
৩। মোঃ মনির সরকার, পিতা: মোঃ আব্দুল সামাদ তোতা মিয়া, সাং: সাহাপাড়া বাজার, থানা: নকলা, জেলা: শেরপুর
এ ঘটনায় আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।