
মস্ত নিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
মার্চ ১৮, ২০২৬ রাত ৭.০৫ মিনিটে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি নীল ও হলুদ রঙের পিকআপ গাড়ি আটক করে। গাড়িটি তল্লাশী করার সময় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
অপর অভিযানে একই এলাকার আশুগঞ্জ টোলপ্লাজা থেকে একটি নোহা মাইক্রোবাস আটক করা হয়। তল্লাশীতে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজাসহ সমস্ত মালামাল আইন অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:
১. মোঃ শফিক (৩৮) – পিতা-মৃত আদম আলী, মহিষমারা, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইল
২. মোঃ আব্দুল্লাহ (২০) – পিতা-মৃত জয়নাল আবেদীন, দক্ষিণ পাড়া, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল
৩. মোঃ লিটন মিয়া (৩৫) – পিতা-বাতেন মিয়া, আবাদগাঁও (আসামপাড়া), থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ
৪. আফদাল মিয়া (৩৪) – পিতা-আব্দুর রউফ, টেকারঘাট, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ
এই ঘটনার পর আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু হয়েছে।