1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ - আমার সকাল ২৪ |
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৪:১১|
ব্রেকিং নিউজ:
কয়ছর আহমেদকে আনোয়ার হোসেনের অভিনন্দন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও এনসিপি নেতা মোহাম্মদ আসাদুল্লাহ গ্রেপ্তার রাজশাহীতে নামাজে যাওয়ার পথে গুলিতে নিহত ১ মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে কিশোরের মৃত্যু, কালীগঞ্জে শোক যশোর-এর ৬ আসনের পূর্ণাঙ্গ ফলাফল নীলফামারীর চার আসনেই জামায়াত প্রার্থীদের জয় ভাবির সঙ্গে ঝগড়ার জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু, গ্রেপ্তার ১ দিনাজপুর-৫ আসনে বিজয়ী রেজওয়ানুল হককে পার্বতীপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে—বাবার স্মৃতিতে শ্রদ্ধা সাঈদ আল নোমানের রাজশাহী-৩ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত: বিজয়ী বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা, মিষ্টিমুখ করালেন প্রতিদ্বন্দ্বী সংসদে প্রতিনিধিত্ব পেল ৯ দল, ৪২ দল আসনশূন্য নির্বাচন-পরবর্তী সহিংসতায় প্রাণ গেল একজন নাটোরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন মন্ত্রিসভায় থাকতে পারেন মির্জা আব্বাস মন্ত্রিসভায় থাকতে পারেন এহসানুল হক মিলন জাতিসংঘের অভিনন্দন, বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সামনে প্রধান ১০টি চ্যালেঞ্জ হলো—

আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬,
আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ বান্দরবান প্রতিনিধি:
আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ বান্দরবান প্রতিনিধি:

আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪

বান্দরবান প্রতিনিধি:
আলীকদম উপজেলায় ৭০ বছর বয়সী পক্ষাঘাতগ্রস্ত রহিমা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের পুরাতন কানামাঝি ঘাট (শিবাতলী) এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রহিমা বেগম ওই এলাকার আবু তালেবের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ নিতে যান। এসময় শয়নকক্ষে বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তাঁরা। পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য অলিউর রহমান ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন।

নিহতের ছেলে নুরুল আমিন বলেন, তাঁর মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বিছানা থেকে নড়াচড়া করতে পারতেন না। এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

বাংলাদেশ পুলিশ জানায়, রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। সুরতহাল শেষে মরদেহ থানায় নেওয়া হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে নিহতের দুই পুত্রবধূসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যার কারণ ও সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper