1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আলীকদমে অবৈধ পাহাড় কাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা - আমার সকাল ২৪ |
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ২:১২|
ব্রেকিং নিউজ:
লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন সাফফাত আরা সাঈদ ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি’র সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উজিরপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ১৪ এপ্রিল, আয়োজন বি.এন. খাঁন কলেজ মাঠে রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি করতে এসে কুমিল্লার দুই নারী আটক আদমদীঘিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ শাহজাহানপুরে দুই মাদক কারবারি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: মন্ডল ট্রেডার্সসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা: মুহূর্তেই নিভে গেল নুর আমিনের জীবন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি শুরু দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে রাণীশংকৈলের প্রবাসী যুবকের মৃত্যু, পরিবারে শোকের মাতম শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলব দক্ষিণে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত মাদকবিরোধী হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ফরিদপুরে অবৈধ গ্যাস সিলিন্ডার গুদামে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ও সিলগালা মান্দায় বরখাস্ত প্রধান শিক্ষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ; স্বর্ণ-টাকা লুটের অভিযোগ মানিকগঞ্জে আভিজাত্যের আড়ালে মাদক ও দেহব্যবসা: দম্পতি গ্রেপ্তার, বিপুল টাকা ও ইয়াবা উদ্ধার ধামইরহাটে আদিবাসী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, প্রধান অতিথি আলহাজ্ব মোঃ রুহুল আমিন ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক, উদ্ধার সাড়ে ১৯ লাখ টাকা নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের ব্রাহ্মণবাড়িয়ায় ন্যায্যমূল্যের বাইরে জ্বালানি বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে ভুক্তভোগীরা

আলীকদমে অবৈধ পাহাড় কাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

মো. ইনতাজ হোসেন
  • আপলোডের সময় : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
আলীকদমে অবৈধ পাহাড় কাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
আলীকদমে অবৈধ পাহাড় কাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

আলীকদমে অবৈধ পাহাড় কাটায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

মো. ইনতাজ হোসেন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছেন।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অভিযানে আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মো. হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং আলীকদম থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪(চ) ধারা লঙ্ঘন করে স্ক্যাভেটরের মাধ্যমে মাটি কাটার অপরাধে আবু হানিফ নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি পরিবহনে ব্যবহৃত ৫টি ডাম্পার গাড়ির মালিকদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা এবং ৩টি স্ক্যাভেটরের মালিকদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে মাটি ভর্তি ৫টি ডাম্পার ট্রাক ও ৩টি স্ক্যাভেটর জব্দ করে আলীকদম থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামাদি অবমুক্ত করা হবে।

পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি উত্তোলন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper