1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন - আমার সকাল ২৪ |
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:৪২|
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অর্থ, স্বর্ণ ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরবাজারে অভিযান: ১৯ হকার আটক, ১৮টি ভ্যান জব্দ মাদারগঞ্জে পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবন আগুনে পুড়ে গেছে ঝিকরগাছার বাঁকড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধে ক্লিনিক জরিমানা, সাময়িক বন্ধ পীরগঞ্জে ৪০ দুস্থের মাঝে শীতবস্ত্র বিতরণ বেতাগীতে শিক্ষার্থীদের জন্য নৌবাহিনীর শুভেচ্ছা উপহার কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাখি শিকারের দায়ে যুবক কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় রামকানাই দিঘীতে পরিচ্ছন্নতা অভিযান রামগতি–কমলনগরবাসীর দাবি: আশরাফ উদ্দিন নিজানকে মন্ত্রী করা হোক নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় বিদেশি অতিথিদের আগমন সংসদ ভবন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, আজ এমপি ও মন্ত্রিসভার শপথ সংসদীয় দলের নেতা নির্বাচিত তারেক রহমান ঐতিহাসিক বিজয়ে সুনামগঞ্জ–৩ আসনের ভোটারদের কৃতজ্ঞতা জানালেন কয়ছর আহমেদ সুনামগঞ্জ–৫ আসনে অর্ধলক্ষাধিক ভোটে জয় মিলনের সুনামগঞ্জ–৩ আসনে বিজয়ী কয়ছর আহমেদকে অভিনন্দন ব্যারিস্টার আনোয়ার হোসেনের জগন্নাথপুরে প্রবাসী শফি হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবনির্বাচিত এমপি নাসির উদ্দিনের বাসায় শিশির মনিরের সৌজন্য সাক্ষাৎ ভোটে গরমিলের অভিযোগে সংবাদ সম্মেলন: কুড়িগ্রাম-২ আসনে পুনঃগণনা চান কায়কোবাদ ধানমন্ডি ৩২-এ ঢাবি শিক্ষক আ ক ম জামালসহ ৫ জন আটক আলীকদমে পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে হত্যা, আটক ৪ তেজগাঁও কলেজে ‘রাজাকার পতন উৎসব’ নিয়ে বিতর্ক শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি: নির্বাচন পর ৩০ জেলায় ২০০+ সহিংসতা  বন ও জলবায়ু মন্ত্রণালয়ে ড. শেখ ফরিদুলকে দেখতে চায় উপকূলবাসী নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজার ৩৮০ ফোনকল বাগেরহাটে জামানত হারালেন ১৪ প্রার্থী মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় বাবার আত্মসমর্পণ যশোরে বিএনপির ভরাডুবি, পাঁচ আসনে জামায়াতের জয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির জয়ের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল ভারতীয় মাদক জব্দ ভারতের প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদের পিতার কবর জিয়ারত চট্টগ্রাম-১০ আসনের নবনির্বাচিত এমপি সাঈদ আল নোমানের সংবর্ধনা বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে যুবককে ছুরিকাঘাতে হত্যা ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত তারেক রহমানের শপথে মোদীকে আমন্ত্রণের পরিকল্পনা বিএনপির টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: এমপি রেজু শেখ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০; বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ

আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬,
আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন
আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন

আলি শাথের নেতৃত্বে গাজার ‘টেকনোক্র্যাট সরকার’ গঠন, ট্রাম্পের সমর্থন

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রশাসন চালানোর জন্য ১৫ সদস্যের একটি টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মিশরীয় সম্প্রচারমাধ্যম আল কাহেরা নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে জানানো হয়, ১৫ সদস্যের এই নির্বাহী কমিটির প্রধান হিসেবে মনোনীত হয়েছেন পশ্চিম তীরের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাথ। তবে কমিটির অন্যান্য সদস্যদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, গাজার এই নতুন টেকনোক্র্যাট সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শাথের নেতৃত্বাধীন ‘দ্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’কে সমর্থন জানান।

ট্রাম্প লিখেন, অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনায় নবনিযুক্ত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক গভর্নমেন্ট আন্তর্জাতিক বোর্ডের উচ্চপদস্থ প্রতিনিধিদের সহায়তায় কাজ করবে।

গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী মিশর, কাতার ও তুরস্কও জানিয়েছে যে নতুন টেকনোক্র্যাট কর্তৃপক্ষ ১৫ সদস্যের হবে এবং এর নেতৃত্বে থাকবেন আলী আবদেল হামিদ শাথ। তিনি পূর্বে প্যালেস্টাইনি অথরিটির নেতৃত্বাধীন সরকারের উপ-পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে টেকনোক্র্যাট কমিটির ঘোষণার পর ‘শান্তি পরিষদ’ বা ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ জানান, টেকনোক্র্যাট সরকার এই ‘বোর্ড অব পিস’-এর তত্ত্বাবধানে কাজ করবে। ট্রাম্প নিজেই আলোচ্য পরিষদের সভাপতির দায়িত্বে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

পোস্টে ট্রাম্প লিখেন, “এটি ঘোষণা করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের যে ‘বোর্ড অব পিস’ গঠিত হয়েছে। পরিষদের সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।”

তিনি আরও দাবি করেন, “এটি হবে যেকোনো সময় গঠিত সবচেয়ে মহান ও মর্যাদাপূর্ণ পরিষদ।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper