আলফাডাঙ্গায় ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন

আলফাডাঙ্গায় ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আলফাডাঙ্গায় ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার তিন

মোঃ আরিফ বিল্লাহ, আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় অভিযান চালিয়ে ২ হাজার ৮০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তাররা হলেন—আলফাডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালীবাবু রোড এলাকার মৃত শাহাদাত হোসেন বালার ছেলে মাহাবুল ইসলাম (৪৩), কামারগ্রামের মৃত নিজাম খানের ছেলে লিমন খান (২৫) এবং রুদ্রবানা গ্রামের ইদ্রিস শেখের ছেলে এনামুল (৩৭)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
স্থান ও পাত্র ভেদে শৌচাগারের নামকরণের বৈচিত্র্য স্থান ও পাত্র ভেদে শৌচাগারের নামকরণের বৈচিত্র্য

শনিবার (৩ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে। উপপরিদর্শক শাওন তালুকদার ও তাঁর দলের সদস্যরা অভিযানে অংশ নেন। অপর একটি দল পৌরসভার বারাশিয়া নদীর পাড়ের শ্মশানঘাট এলাকায় ক্রেতা সেজে অবস্থান নেয়। ওই দলের নেতৃত্বে ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. রাসেল কবীর।

কেনাবেচার বিষয়ে সমঝোতার পর লোকাল বাসস্ট্যান্ডের মাহিম নার্সারির পাশ থেকে ইয়াবা সরবরাহের সময় মাহাবুল ইসলাম ও এনামুলকে আটক করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লিমন খানের বাড়ি থেকে ইয়াবাসহ তাঁকে আটক করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযানকালে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে মোট ২ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল এখনো তাঁদের থানায় আটক ব্যক্তিদের হস্তান্তর করেনি। অভিযানের বিস্তারিত তথ্য ও বক্তব্যের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত