আলফাডাঙ্গায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ভ্যানচালক আটক
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

আলফাডাঙ্গায় শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ ভ্যানচালক আটক
মোঃ আরিফ বিল্লাহ
আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মেকেন থান্দার (৬৫) নামে এক বৃদ্ধ ভ্যানচালককে আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেজীডাঙ্গা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
অভিযুক্ত মেকেন থান্দার উপজেলার জাটিগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত নিজাম থান্দারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ থেকে ২০ দিন আগে উপজেলার জাটিগ্রাম পূর্বপাড়া এলাকার এক শিশুকে বিস্কুট ও চকলেট দেওয়ার কথা বলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে মেকেন থান্দারের বিরুদ্ধে। পরে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের দোকান থেকে শিশুটিকে নিয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানের একটি কক্ষে তাকে নির্যাতন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
দীর্ঘদিন বিষয়টি গোপন থাকার পর সম্প্রতি ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার বিকেলে স্থানীয়রা অভিযুক্ত মেকেন থান্দারকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার এসআই মনজুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে স্থানীয়দের কাছ থেকে হেফাজতে নেয়।
আলফাডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও এ ধরনের অভিযোগ ছিল বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
৫ টি মন্তব্য
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।



















That was amazing
Hi,how are you
Its Amazing
If you are mad at me, just curse me out
HI,I AM HERE AGAIN AND AGAIN