আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙন পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন ইউএনও

  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙন পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন ইউএনও
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙন পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন ইউএনও

আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙন পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন ইউএনও

আলফাডাঙ্গা প্রতিনিধি: মো. আরিফ বিল্লাহ

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীতীরবর্তী এলাকার মানুষ। ভাঙনকবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরখোলাবাড়িয়া ও দিগনগর এলাকার ভাঙনকবলিত স্থানগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে জরুরি ত্রাণসহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মধুমতি নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্রোতে চরখোলাবাড়িয়া, দিগনগরসহ কয়েকটি গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গত এক মাসে নদীগর্ভে বিলীন হয়েছে বহু বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও শত শত একর ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। কেউ কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয়স্বজনের বাড়িতে।

পরিদর্শনকালে ইউএনও মো. জোবায়ের হাবিব বলেন, “ভাঙনের তীব্রতা দেখে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। ভাঙন ঠেকাতে ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। জরুরি ভিত্তিতে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওব্যাগ ডাম্পিংয়ের চেষ্টা চলছে। এ ছাড়া নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে খাদ্য ও ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনে পরবর্তী সময়ে সরকারি উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত