আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের যৌথ পরিচ্ছন্নতা অভিযান
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও রেড ক্রিসেন্টের যৌথ পরিচ্ছন্নতা অভিযান
মোঃ আরিফ বিল্লাহ
আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি
ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আলফাডাঙ্গা উপজেলা দলের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানকালে উপজেলা পরিষদ চত্বর, প্রধান সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার বংশবৃদ্ধি রোধে মশক নিধন স্প্রে করা হয় এবং স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। নিজেদের বসতবাড়ি ও আশপাশের আঙিনা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে দীর্ঘসময় পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।