আলফাডাঙ্গায় জমিদার বাড়ি ও সাবেক কাউন্সিলরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

, উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : Wednesday, October 7, 2026,
আলফাডাঙ্গায় জমিদার বাড়ি ও সাবেক কাউন্সিলরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আলফাডাঙ্গায় জমিদার বাড়ি ও সাবেক কাউন্সিলরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

আলফাডাঙ্গায় জমিদার বাড়ি ও সাবেক কাউন্সিলরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

মোঃ আরিফ বিল্লাহ, আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় খান বাহাদুর আসাদুজ্জামানের ব্রিটিশ আমলের জমিদার বাড়ি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় খান বাহাদুর আসাদুজ্জামানের পক্ষে জমিদার বাড়ির কেয়ারটেকার নাজমুল হুদা এবং সাবেক কাউন্সিলর মাসুমের মা রহিমা বেগম বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সিসি ক্যামেরার ফুটেজ, লিখিত অভিযোগ ও সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার বুড়াইচ গ্রামে সাবেক কাউন্সিলর মাসুমের বাড়িতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ৫০-৬০ জনের একটি দল প্রবেশ করে। এ সময় বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারি ও শোকেসসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ময়লার ভাগাড় থেকে সবুজে রূপান্তর চরফ্যাশনের প্রবেশমুখ ময়লার ভাগাড় থেকে সবুজে রূপান্তর চরফ্যাশনের প্রবেশমুখ

সাবেক কাউন্সিলর মাসুমের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, হামলাকারীরা ঘরে থাকা বিভিন্ন মালামাল, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। পরে তারা হুমকি দিয়ে চলে যায় বলেও তিনি দাবি করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অন্যদিকে, জমিদার বাড়ির কেয়ারটেকার নাজমুল হুদা অভিযোগ করেন, সন্ধ্যার আগে প্রায় ৬০-৭০ জন লোক লাঠিসোটা নিয়ে বাড়িতে প্রবেশ করে জানালার থাই গ্লাস ভাঙচুর করে। পরে তারা দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে বলেও জানান তিনি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত