1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আমাদের কেউ আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট - আমার সকাল ২৪ |
২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:০৯|
ব্রেকিং নিউজ:
সেনবাগে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে NFC ইউনাইটেড নোয়াখালীর সেমিফাইনাল নিশ্চিত ৬৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন, মৃত্যু ১৮ জনের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতঙ্কে রোগীদের ছোটাছুটি ধনিয়ার জলাবদ্ধতা নিরসনে খাল খনন কাজ শুরু সেনবাগে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা ৩ হাজার ৮০০ টাকা মঠবাড়িয়ায় বেসরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগ মঠবাড়িয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য জামিনে মুক্ত হয়েই আ.লীগ অফিস পরিদর্শনে ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ দৌলতপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুরে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ৭ প্রধান শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত পল্লবীতে ৮ বছরের শিশু রামিসার মরদেহ উদ্ধার, প্রতিবেশী ফ্ল্যাটে মর্মান্তিক ঘটনা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান: বিদেশি পিস্তল ও ৪৩ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ৯ বছরের শিশু নির্যাতন মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার জন্ম থেকেই মুখে টিউমার, এক চোখে দৃষ্টিহীন—তবুও থামেনি রাবেয়ার স্বপ্নের লড়াই লামায় বিদ্যুতায়িত তারের ফাঁদে গৃহবধূর মৃত্যু মাদারগঞ্জে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে পৈতৃক জমি ফিরে পেলেন রফিক মাস্টার ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার বরিশালে মাদকের টাকা না পেয়ে মা-বাবাকে মারধর, ঘরে ভাঙচুর ও লুট: ছেলেসহ গ্রেপ্তার ৩ হাঁকডাকে মুখরিত কোরবানির হাট, জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা দেশে কত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ? বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন গায়িকা! তানোরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু গাইবান্ধায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার, ভোগান্তিতে ভোক্তারা মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু: প্রাথমিকভাবে যা জানাল পুলিশ কিশোরগঞ্জে গরুবাহী পিকআপ-টমটম সংঘর্ষে চালক নিহত গণভোট বাস্তবায়ন না করলে সরকারকে ‘লাল কার্ড’ দেখানোর হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটোয়ারীর মিরপুরে ৭ বছরের শিশু খুন গাইবান্ধায় কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চায় সরকার: পুতুল বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ বহাল রাখল ভারতের সুপ্রিম কোর্ট কুমিল্লায় পেট্রোল ঢেলে তৃতীয় লিঙ্গের মাহিকে হত্যার ঘটনায় প্রধান আসামি জহির গ্রেফতার বাঘায় গুলি ছুঁড়ে এক জেলেকে অপহরণ, এলাকায় আতঙ্ক বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির বরিশালে ছাত্রলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার মঠবাড়িয়ায় অধ্যক্ষের স্বাক্ষর জাল করে বিল উত্তোলনের পাঁয়তারার অভিযোগ সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত ঈদ-উল-আজহায় ব্যাংক ছুটি ও খোলা রাখার নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আমাদের কেউ আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, মে ৬, ২০২৬,
আমাদের কেউ আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট
আমাদের কেউ আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

আমাদের কেউ আত্মসমর্পণ করাতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট

নিউজ ডেক্স, আমার সকাল ২৪ 

যুদ্ধ শেষ করতে আলোচনায় ছাড় দিতে হবে, নতুবা প্রাণঘাতী হামলার মুখোমুখি হতে হবে—যুক্তরাষ্ট্রের এমন হুঁশিয়ারির জবাবে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, “কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না।”

বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরাকের প্রধানমন্ত্রী আল-জাইদি-এর সঙ্গে তার ফোনালাপ হয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সামরিক হুমকি প্রত্যাহারের আহ্বান জানান।

পেজেশকিয়ান বলেন, ইসলামী প্রজাতন্ত্র আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে যেকোনো সংলাপের জন্য প্রস্তুত। তবে বলপ্রয়োগ বা হুমকির কাছে তারা কখনো নতি স্বীকার করবে না। তার ভাষায়, “যুক্তির ভিত্তিতে আলোচনা হলে সংলাপ সম্ভব, কিন্তু ভয়ভীতি কোনো ফল বয়ে আনবে না।”

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র একদিকে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে, অন্যদিকে আবার আলোচনায় বসার প্রত্যাশা করছে—যা একটি “অসম্ভব সমীকরণ”।

ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করে বলেন, “এই প্রযুক্তি আমাদের দীর্ঘদিনের বৈজ্ঞানিক অগ্রগতির ফল। আমরা নিজেদের এই সক্ষমতা থেকে বঞ্চিত করতে পারি না।”

ফোনালাপে ইরাকি প্রধানমন্ত্রী বলেন, ইরানের শক্তি শুধু দেশটির নয়, বরং তা শিয়া অনুসারীসহ সমগ্র মুসলিম বিশ্বের জন্য সহায়ক। তিনি উল্লেখ করেন, ইরাক যখন দায়েশ-এর সন্ত্রাসী তৎপরতার মুখে পড়ে, তখন ইরানের সহযোগিতা ছিল গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ইরানের শক্তি ইরাকের শক্তি এবং ইরানের দুর্বলতা ইরাকের দুর্বলতা। দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে আরও জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কেবল সংলাপের মাধ্যমেই সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, সংঘাত কোনো দীর্ঘমেয়াদি সমাধান বয়ে আনতে পারে না।

সূত্র: আল-জাজিরা, প্রেস টিভি

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper