1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আমতলীতে উপজেলা প্রশাসনের নামে বিজয় দিবসের চাঁদা আদায়ের অভিযোগ - আমার সকাল ২৪ |
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ১০:৪০|
ব্রেকিং নিউজ:
জামিনে মুক্তির পরই সড়কে ঝরল প্রাণ: গৌরনদীর সৌদি প্রবাসী নিহত কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী ইফতির ঝুলন্ত লাশ উদ্ধার পদ্মা নদী পাড়ে তরুণ-তরুণীকে জিম্মি করে ছিনতাই কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ চার বাংলাদেশি আহত ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কে মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সা চালক কয়েছ আহমদ নিহত শার্শা উপজেলা-এ ভেজাল গুড় তৈরির অভিযোগ বগুড়ায় সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা বগুড়ায় র‍্যাব-১২’র অভিযানে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩২ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে এমপির চিঠি বাঁশখালী উপজেলাতে রাতের আঁধারে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ছাতক-এ মসজিদের টাকার বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ বগুড়ায় সরকারি দপ্তরগুলোর সঙ্গে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে টাপেন্টাডলসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড গাজীপুরের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা এক অজ্ঞাত কিশোরকে হত্যার পর তার মরদেহে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়ন এর টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। চাঁদা দাবির অভিযোগে গুরুদাসপুরে যুবদল নেতা গ্রেপ্তার প্রবাসে ঐক্যের বন্ধনে সুনামগঞ্জবাসী: মন্ট্রিয়ালে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিকরগাছায় ছাত্রশিবির সভাপতির ওপর হামলা: ঘটনাস্থল পরিদর্শনে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বগুড়ার একজন পুরুষ আব্দুস সামাদ থেকে স্বনামধন‌্য সমাজকর্মী ও শিক্ষা‌বিদ ড. হোসনে আরা হয়ে উঠার গল্প সালথা উপজেলা সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ তালতলীতে উপকূলীয় মৎস্যজীবী ইস্যুতে সাংবাদিকদের প্রশিক্ষণ ধামরাইয়ে ভুয়া চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল থেকে পালিয়েছে চিকিৎসক চট্টগ্রামে সাবেক এমপির বাসভবনে সশস্ত্র হামলা গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা গড়ে তোলার ঘোষণা দিলেন এমপি কয়ছর আহমেদ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার জামায়াত নেতার মৃত্যুর প্রতিবাদে জীবননগরে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: ‘অন্যায়ের ঠাঁই হবে না মেলান্দহে বিএনপির ইফতার মাহফিলে জনসমুদ্র: — এমপি বাবুল বগুড়ায় ৬,৯৫০ পিস ইয়াবাসহ শংকর গ্রেফতার: ডিএনসির অভিযান রামপালে প্রতিমন্ত্রী ড. শেখ ফারিদুল ইসলামের সম্মানে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান: ২ ভারতীয়সহ ৩ জন আটক, ইয়াবা উদ্ধার সুনামগঞ্জ হাওরে ফসলরক্ষা বাঁধ: সময়মতো কাজ শেষের কড়াকড়ি নির্দেশ পানিসম্পদ মন্ত্রীর বগুড়ায় নাবিল পরিবহনের বাসে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ নারী যশোরে দুই সেতুর ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ইরান-ইসরাইল সংঘাত: খামেনির মৃত্যুর খবর, নেতৃত্বে তিন সদস্যের পরিষদ লক্ষ্মীপুরে ইফতারের আগমুহূর্তে গুলিবর্ষণ: যুবক হাসপাতালে ভর্তি আজমিরীগঞ্জের কাকাইলছেও গ্রামে শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

আমতলীতে উপজেলা প্রশাসনের নামে বিজয় দিবসের চাঁদা আদায়ের অভিযোগ

মোঃ জাহিদুল ইসলাম
  • আপলোডের সময় : সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫,
আমতলীতে উপজেলা প্রশাসনের নামে বিজয় দিবসের চাঁদা আদায়ের অভিযোগ
আমতলীতে উপজেলা প্রশাসনের নামে বিজয় দিবসের চাঁদা আদায়ের অভিযোগ

আমতলীতে উপজেলা প্রশাসনের নামে বিজয় দিবসের চাঁদা আদায়ের অভিযোগ

লেখক: মোঃ জাহিদুল ইসলাম, ক্রাইম রিপোর্টার

আমতলী উপজেলায় উপজেলা প্রশাসনের নাম ব্যবহার করে বিজয় দিবস উপলক্ষে এনজিও ও সঞ্চয়-ঋণদান সমিতির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এক এনজিও কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি হলেন বে-সরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মো. জাকির হোসেন মোল্লা।

সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল শনিবার রাতে অভিযোগ করে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সূত্র জানায়, আমতলী উপজেলায় সমবায় অফিসে নিবন্ধিত ৪৪টি সঞ্চয় ও ঋণদান সমিতি রয়েছে। এছাড়া মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর অধীনে শতাধিক বেসরকারি সঞ্চয় ও ঋণদান প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। চলতি বছরে মো. জাকির হোসেন মোল্লা এসব প্রতিষ্ঠান থেকে বিজয় দিবস উপলক্ষে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছেন।

অভিযোগে বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে উপজেলা প্রশাসন ও এমআরএ-এর ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। তবে উপজেলা প্রশাসন এ ধরনের কোনো চাঁদা আদায়ের বিষয়ে জানে না। এছাড়া অভিযোগ রয়েছে, চাঁদার অর্থ ব্যক্তিগতভাবে আত্মসাৎ করা হচ্ছে। গত দুই বছর ধরেই এভাবে চাঁদা আদায় করা হচ্ছে, ফলে সমিতির কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরও অভিযোগ রয়েছে, জাকির হোসেন মোল্লা নিজেকে উপজেলা এনজিও ফোরামের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে চাঁদা আদায় করেছেন। তবে অনুসন্ধানে জানা গেছে, তিনি বাস্তবে ফোরামের সঙ্গে সম্পৃক্ত নন।

সেবা কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সোহেল বলেন, “জাকির হোসেন মোল্লা আমার কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি দিতে অস্বীকৃতি জানালে তিনি প্রশাসন ও এমআরএ-এর ভয় দেখান। গত বছরও তিনি একই পরিমাণ টাকা নিয়েছিলেন।”

স্বদেশ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি জয় চন্দ্র মাঝি বলেন, “গত বছর আমার কাছ থেকেও তিনি দুই হাজার টাকা নিয়েছিলেন। এ বছর আবার দাবি করলেও আমি টাকা দেইনি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাকির হোসেন মোল্লা ফোনে বলেন, “আপনি নিউজ করলেও কোনো সমস্যা নেই,” এবং এরপর সংযোগ বিচ্ছিন্ন করেন।

আমতলী উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. বাদল আকন বলেন, “উপজেলায় নিবন্ধিত ৪৪টি সমিতি রয়েছে। বিজয় দিবসের নামে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ পেয়েছি। সমবায় অফিস এ বিষয়ে আগে কোনো তথ্য পায়নি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না বলেন, “জাকির হোসেনকে কোনো এনজিও বা সমিতি থেকে চাঁদা আদায়ের অনুমতি দেওয়া হয়নি। তিনি যদি চাঁদা আদায় করে থাকেন, তা তার ব্যক্তিগত দায়।”

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, “উপজেলা প্রশাসনের নামে কোনো চাঁদা আদায়ের অনুমতি কাউকে দেওয়া হয়নি। তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper