আফগানদের মুখোমুখি হওয়ার আগে টাইগার শিবিরে কন্ডিশনিং সংকট

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
আফগানদের মুখোমুখি হওয়ার আগে টাইগার শিবিরে কন্ডিশনিং সংকট
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আফগানদের মুখোমুখি হওয়ার আগে টাইগার শিবিরে কন্ডিশনিং সংকট

আফগানদের মুখোমুখি হওয়ার আগে টাইগার শিবিরে কন্ডিশনিং সংকট

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে আবুধাবির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। শুক্রবার (৯ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া ম্যাচের আগে সদ্য জাপানের এশিয়ান গেমস থেকে আসা ক্রিকেটারদের দ্রুত কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই এখন দলের বড় ভাবনার বিষয়।

তুলনামূলক ঠান্ডা আবহাওয়ার দেশ জাপান থেকে কয়েক দিন আগে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন দলের বেশ কয়েকজন ক্রিকেটার। আবুধাবির তপ্ত আবহাওয়ায় প্রথম অনুশীলন সেশনে অংশ নিয়ে তাদের কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া জাপানে অবস্থানকালে বৃষ্টির কারণে হোটেলেই বেশি সময় কাটাতে হয়েছে দলকে। ফলে মাঠে প্রাক-প্রস্তুতির সুযোগ খুব বেশি পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টিকে প্রধানত মানসিক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স।

আনচেলত্তিকে পদত্যাগের কড়া বার্তা দিলেন রোমারিও আনচেলত্তিকে পদত্যাগের কড়া বার্তা দিলেন রোমারিও

সিমন্স বলেন, “এই মুহূর্তে আমাদের বড় চ্যালেঞ্জ হলো জাপানের এশিয়ান গেমস খেলে আসা ক্রিকেটারদের এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। সেখানে তারা খুব বেশি অনুশীলনের সুযোগ পায়নি। সেখান থেকে সরাসরি এসে এখন তপ্ত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও বলেন, “এখানে আসার পর দুই দিন হয়েছে। দিনশেষে পুরো বিষয়টাই মানসিক ব্যাপার। তারা নিজেদের কীভাবে প্রস্তুত করছে, সেটাই গুরুত্বপূর্ণ। প্রথম দিনের গরমের অনুশীলনে তাদের যথেষ্ট ভালোই মনে হয়েছে। আশা করছি, তারা আবহাওয়ার সঙ্গে নিজেদের ঠিকঠাক মানিয়ে নিতে পারবে।”

আবুধাবির উইকেট প্রসঙ্গে সিমন্স জানান, পিচ দেখতে ভালো মনে হলেও এটি কিছুটা ধীরগতির হতে পারে। আফগানিস্তান দলে বৈচিত্র্যময় স্পিন আক্রমণ থাকায় ম্যাচটি চ্যালেঞ্জিং হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সিমন্স বলেন, “আমি উইকেট পর্যবেক্ষণ করেছি। পিচ যথেষ্ট ভালো মনে হচ্ছে। কিছুটা ধীরগতির হতে পারে, তবে সামগ্রিকভাবে এটি একটি মানসম্পন্ন উইকেট।”

প্রস্তুতি নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ বলেন, “আমরা ভালো উইকেটে খেলার জন্যই নিজেদের প্রস্তুত করছি। আমরা জানি, প্রতিপক্ষ দলে বেশ কয়েকজন বিশ্বমানের স্পিনার রয়েছে। তাই সব ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখেই আমাদের পরিকল্পনা সাজানো হচ্ছে। প্রস্তুতি বেশ ভালো হয়েছে, ছেলেরা কঠোর পরিশ্রম করছে। আগামী দু-একদিনের মধ্যেই মাঠে নামার জন্য আমরা মুখিয়ে আছি।”

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত