আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান
- আপলোডের সময় : Thursday, August 27, 2026,

আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হলেন আলহাজ্ব এম. এ. মালেক খান
শাহ্ ফুজায়েল আহমদ, নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণে সম্মতি জানিয়েছেন বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ গবেষক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ. মালেক খান।
গত ১৪ আগস্ট (শুক্রবার) যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৬টায় সংগঠনটির উদ্যোগে ভার্চুয়ালি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের উত্থাপিত ৬ দফাসহ প্রবাসীদের ন্যায়সংগত দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন আলহাজ্ব এম. এ. মালেক খান।
এ সময় সংগঠনের সদস্য সচিব এম. এ. রউফ তাকে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের অনুরোধ জানান। উপস্থিত সদস্যদের অনুরোধে তিনি দায়িত্ব পালনে সম্মতি প্রকাশ করেন।
পরবর্তীতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা প্রস্তাবটি অনুমোদন করে সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্নের জন্য পরবর্তী সাধারণ সভায় বিষয়টি উপস্থাপনের নির্দেশনা দেন।
সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেন, তারা ব্যক্তিগত স্বার্থে নয়, দেশের মানুষ ও ন্যায় এবং মানবকল্যাণের জন্য কাজ করছেন। এ কাজে সময় ও শ্রমকে ইবাদতের অংশ হিসেবে কবুল করার জন্য তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন।
ভার্চুয়াল আলোচনা সভাটি সঞ্চালনা ও পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এম. এ. রউফ। সভা শেষে রেমিট্যান্স যোদ্ধা ও দেশবাসীর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
—প্রেস বিজ্ঞপ্তি











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।