1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আনন্দ–হুল্লোড়ে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন - আমার সকাল ২৪ |
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:০২|
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে দিকনির্দেশনা ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ ‘সাংবাদিক’ পরিচয়ধারী সামাদ খান আটক, এলাকায় চাঞ্চল্য কর্তৃপক্ষের অবহেলায় রায়পুরে অননুমোদিত ক্লিনিক চালুর অভিযোগ, ভূয়া ডাক্তার সিনথিয়ার বিরুদ্ধে চিকিৎসা প্রদানের অভিযোগ মতলব দক্ষিণে মাদকসহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতার হাজিরা খাতায় অনুপস্থিত গেটম্যান সাময়িক বরখাস্ত, নান্দাইল রেলগেটে নতুন নিয়োগের উদ্যোগ বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ শাবিপ্রবিতে অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন তেঘরিয়া কাটাখালী খালের খননকাজ পরিদর্শন করলেন ইউএনও রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১ হাজার পরিবার পাবে ফলদ বৃক্ষের চারা খেলাধুলার নিবেদিত প্রাণ উস্তাদ এম এ মাসুদ রানা: হাজারো শিক্ষার্থীর প্রেরণার বাতিঘর মানুষ মানুষের জন্য: বাউফলের তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দেশ-বিদেশের সহায়তায় জমা প্রায় ১২ লাখ টাকা রাণীশংকৈল লিপা ইটভাটা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নালিতাবাড়ীতে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি” — টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর ঘটনা পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনকে এক বছরের কারাদণ্ড ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু সিলেট সদর পশ্চিম উপজেলায় আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষে তালামীযে ইসলামিয়ার দোয়া মাহফিল উখিয়া ও টেকনাফ সীমান্তে ৫ লাখ ১২ হাজার পিস ইয়াবা জব্দ রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচার: ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ নারী বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক মালয়েশিয়া পাচারকালে কোস্ট গার্ডের অভিযান: রোহিঙ্গাসহ ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফয়লা বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা ৬ দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি ডিবি সেজে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু মতলবে বাংলাদেশ টেলিভিশনের বহিরঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, আরও ২৫ নেতাকর্মী গ্রেফতার গোয়াইনঘাটে প্রতিবেশীর কিল-ঘুষিতে ব্যক্তি নিহত, ঘাতক আটক বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল বাবলু গাজী, ধীরে ধীরে সুস্থতার পথে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভর্তি চলছে — দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, সাপ্তাহিক শাখা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেফতার পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালতি চুরির অভিযোগে পশ্চিমবঙ্গে তৃণমূলের দুই নেতা গ্রেফতার হজ শেষে দেশে ফিরবেন মধ্য জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান

আনন্দ–হুল্লোড়ে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

মস্তু মিয়া
  • আপলোডের সময় : শুক্রবার, ডিসেম্বর ২৬, ২০২৫,
আনন্দ–হুল্লোড়ে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
আনন্দ–হুল্লোড়ে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

আনন্দ–হুল্লোড়ে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

মস্তু মিয়া | বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়–এর শতবর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে ব্যাপক আনন্দ, উৎসাহ ও হুল্লোড়ের মধ্য দিয়ে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে মিলনমেলায় ভরা উৎসবস্থল।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় তিন সহস্রাধিক প্রাক্তন ছাত্রছাত্রী ও তাঁদের পরিবার-পরিজনের অংশগ্রহণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর সহপাঠী ও বন্ধুবান্ধবদের সঙ্গে পুনর্মিলনে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি শেখ মো. আইয়ুবুর রহমান–এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, প্রাক্তন ছাত্র এসএম শাহাজাদা খাদেম এবং বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. আবুল কাশেম

সকাল ১১টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী। পরে প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. ফাহিমুল ইসলাম বলেন,
“একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতবর্ষ পূর্তি নিঃসন্দেহে গৌরবের বিষয়। এই বিদ্যালয় থেকে শিক্ষাগ্রহণ করে অসংখ্য ছাত্রছাত্রী যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠেছে এবং দেশ ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, তাঁর বাবা একজন শিক্ষক ছিলেন—এই অভিজ্ঞতা থেকে তিনি গভীরভাবে বিশ্বাস করেন যে শিক্ষকদের সম্মান সবার ঊর্ধ্বে। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি শতবর্ষ আয়োজনের জন্য আয়োজক ও প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামস এবং অতিরিক্ত পুলিশ সুপার নাজমূল হাসান রাফি

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ পর্ব। এতে প্রাক্তন ছাত্রছাত্রীরা তাঁদের স্কুলজীবনের নানা স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। অনেকেই বিদেশ থেকে বিশেষভাবে দেশে ফিরে এই ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। একে অপরকে জড়িয়ে ধরা, পুরোনো দিনের গল্প আর দলবদ্ধ ছবি তোলায় মুখর ছিল পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় গান ও নৃত্যে জমে ওঠে পুরো আয়োজন।

উল্লেখ্য, ১৯২০ সালে প্রতিষ্ঠিত আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় দীর্ঘ এক শতাব্দী ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper