
আল আমিন সুমন, সিলেট প্রতিনিধি:
আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের প্রবাস গমন উপলক্ষে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সদ্য সাবেক সভাপতি মাওলানা আব্দুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা বায়েজীদ আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সচিব হাফিজ আব্দুল ফাত্তাহ নুমান, সম্মানিত সদস্য আল আমিন সুমন আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা জামাল উদ্দীনের সাংগঠনিক অবদান স্মরণ করেন এবং তাঁর প্রবাসজীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠান শেষে তাঁর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।