1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আদানি গ্রুপের সিঙ্গাপুর সালিশি কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৭|
ব্রেকিং নিউজ:
ভূমিমন্ত্রী: জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বগুড়ার সন্তান জি আর শহীদ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ কাহারোলে দেশের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখননের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে নতুন জেলা প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ ঢাকা মহানগরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলিম দৌলতপুরে খাল খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

আদানি গ্রুপের সিঙ্গাপুর সালিশি কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট

মোঃ আসাদুজ্জামান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
আদানি গ্রুপের সিঙ্গাপুর সালিশি কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট
আদানি গ্রুপের সিঙ্গাপুর সালিশি কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট

আদানি গ্রুপের সিঙ্গাপুর সালিশি কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান

বাংলাদেশ ও ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ ক্রয়চুক্তি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত সিঙ্গাপুরে চলমান সালিশি কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট। বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

গত ৬ নভেম্বর ব্যারিস্টার এম. আব্দুল কাইয়ুম আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিলের দাবিতে আইনি নোটিশ পাঠান। পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট আবেদন করলে আদালত চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কি না, তা তদন্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পাশাপাশি চুক্তিটি অবৈধ ঘোষণা করা হবে না কেন—এ মর্মে রুল জারি করেন আদালত।

তদন্ত চলমান অবস্থায় আদানি গ্রুপ সিঙ্গাপুরে সালিশি কার্যক্রম শুরু করার আবেদন করলে রিটকারী আইনজীবী নিষেধাজ্ঞার আবেদন করেন। তার যুক্তি—তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে সালিশি শুরু হলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে।

হাইকোর্ট আবেদনটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সালিশি কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন।

রিটকারী আইনজীবী জানান, আদানি গ্রুপের কাছ থেকে বাংলাদেশ যে দামে বিদ্যুৎ কিনছে তা অন্যান্য উৎসের তুলনায় অনেক বেশি। তার দাবি, ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫.৫ টাকা, বেসরকারি উৎস থেকে ৮.৫০ টাকা, কিন্তু আদানির সরবরাহ করা প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৪ টাকারও বেশি। এসব বৈষম্য ও অনিয়মের কারণেই চুক্তিটি পুনর্বিবেচনা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper