আদমদীঘিতে সিএনজি অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় ২ জন নিহত

  • আপলোডের সময় : Saturday, January 3, 2026,
আদমদীঘিতে সিএনজি অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় ২ জন নিহত
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আদমদীঘিতে সিএনজি অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় ২ জন নিহত

আদমদীঘিতে সিএনজি অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় ২ জন নিহত

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার

বগুড়ার আদমদীঘিতে চলন্ত সিএনজি অটোরিকশার পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় জোরালো অভিযান, ছয় দফায় আটক ২,২৯৪ অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় জোরালো অভিযান, ছয় দফায় আটক ২,২৯৪

ঘটনা ঘটেছে আজ ৩ জানুয়ারি সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা মোড় এলাকায়। নিহতরা হলেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের রফিকুল ইসলাম (৪২) ও তার ভাতিজা রাসেল মোল্লা (৩৫)। আহত ব্যক্তি মিজু আহমেদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা তিনজন সিএনজি অটোরিকশায় নওগাঁর মান্দার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিলেন। সেই সময়ে পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস অটোরিকশার সঙ্গে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই রফিকুল ও রাসেল মারা যান। মিজু আহমেদ আহত হন।

আদমদীঘি থানার ওসি আতাউর রহমান জানান, লাশের স্বজনরা মামলা না করার কারণে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত