আত্রাইয়ে ছাগলের শিমগাছের পাতা খাওয়া নিয়ে বৃদ্ধ নিহত
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

আত্রাইয়ে ছাগলের শিমগাছের পাতা খাওয়া নিয়ে বৃদ্ধ নিহত
মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ছাগলের শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিলঘুষিতে ইয়াছিন মণ্ডল (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধুগুড়নই গ্রামের মিম মণ্ডলের ছাগল প্রতিবেশী ইয়াছিন মণ্ডলের শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মিম মণ্ডল (২০) ইয়াছিন মণ্ডলকে উপর্যুপরি কিলঘুষি মারেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইয়াছিন মণ্ডলের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, শ্বশুরের চিৎকার শুনে তিনি বাড়ি থেকে বের হয়ে দেখতে পান মিম তাকে কিলঘুষি মারছেন। একপর্যায়ে ইয়াছিন মণ্ডল জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশের ময়নাতদন্ত ও মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।