আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তালবীজ রোপণ
- আপলোডের সময় : Tuesday, October 13, 2026,

আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তালবীজ রোপণ
মো. আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, আমার সকাল ২৪
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ‘তালবীজ রোপণ অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও নওগাঁ জেলা কমান্ড্যান্টের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বৈঠাখালী থেকে থললমা পর্যন্ত সড়কের দুই পাশে মোট ১ হাজার তালবীজ রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর (পিভিএম)। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ৫ নম্বর বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা, বিশা ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আবদুর রাজ্জাক, স্থানীয় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবীর বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার ও বাহিনীর নির্দেশনা অনুযায়ী সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আনসার ও ভিডিপি সারা দেশে এ ধরনের বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব গাছ রোপণের বিকল্প নেই। আনসার-ভিডিপি পরিবার জাতীয় স্বার্থ ও মানবিক সেবায় কাজ করে যাচ্ছে। রোপণ করা বীজগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা সচেষ্ট থাকবেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আনসার-ভিডিপির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন। পাশাপাশি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার প্রতি আহ্বান জানান।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।