1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় - আমার সকাল ২৪ |
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৬:৩৯|
ব্রেকিং নিউজ:
শখের কাজ করেই সংসার চালায় ওরা মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে চাঁদপুর-২ আসনের এমপি ড. মো. জালাল উদ্দিন দুর্গাপুরে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ২ জন বাবুগঞ্জে মেট্রোপলিটন পুলিশের অভিযান: ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার আজ যশোরে আসছেন শিক্ষামন্ত্রী মিলন ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ ফরিদপুরে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: নারীসহ গ্রেপ্তার ৭, বিপুল মাদক জব্দ বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপি’তে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত টেস্ট তরুণদের নিয়ে নতুন ভাবনা, ঢাকায় সামাজিক ও ক্রীড়া বিষয়ক আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ীদের তালিকা, বিজয়নগরে ৬১টি মাদকস্পট শনাক্ত সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মোছাঃ বেলি খাতুন বাতিল হওয়া ১৬ অধ্যাদেশ নতুন বিল আকারে আসবে: চিফ হুইপ লেবাননে ইসরাইলি হামলায় নিহত অন্তত ২৪, যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা আখাউড়ায় গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার বাগেরহাটের মাজার দিঘিতে কুমিরের হামলা নিয়ে আলোচনা, পরীমণির মন্তব্য ভাইরাল ইন্দোনেশিয়ায় কোরআনের ওপর পা রেখে শপথ, ভিডিও ভাইরাল—দুই নারী গ্রেপ্তার বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার খালিশপুরে তাঁতী দলের নেতা সোনা মিয়া নিহত শাহজাদপুরে ফসলি জমি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে যৌথ অভিযান নোয়াখালী পৌর এলাকায় ইয়াবাসহ যুবক আটক সালথায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত প্রেমের বিয়ে শেষে করুণ পরিণতি, স্বামীর হাতে প্রাণ গেল কিশোরী ঝর্ণার জগন্নাথপুর সাংবাদিক ফোরামের জরুরি সভা অনুষ্ঠিত, পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন সাফফাত আরা সাঈদ ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই মোটরসাইকেল–অটোরিকশা সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপি’র সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উজিরপুরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু ১৪ এপ্রিল, আয়োজন বি.এন. খাঁন কলেজ মাঠে রুগ্‌ণ ঘোড়া জবাই করে ‘গরুর মাংস’ বিক্রি, মুন্সীগঞ্জে মূলহোতাসহ গ্রেপ্তার ৫ নোয়াখালী জেনারেল হাসপাতালে চুরি করতে এসে কুমিল্লার দুই নারী আটক আদমদীঘিতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার ৭০০ পিস ইয়াবাসহ শাহজাহানপুরে দুই মাদক কারবারি গ্রেফতার নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার পাইপলাইনে আরও ৮ হাজার টন ডিজেল পৌঁছেছে পার্বতীপুর ওয়েল হেড ডিপোতে বগুড়ায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি: মন্ডল ট্রেডার্সসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মোরশেদ গ্রেফতার জগন্নাথপুরে ক্লাসিক চেস ক্লাবের সংবর্ধনা ও দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে

আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মোঃ আব্দুস ছালাম
  • আপলোডের সময় : শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫,
আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়
আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময়

মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আত্রাই উপজেলার আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামানিকের সভাপতিত্বে এবং সজীব কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই–রাণীনগর) আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার ও সুযোগ নিয়ে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে বিএনপি সবসময় থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাতেই আমরা বিশ্বাসী। আত্রাই-রাণীনগর এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আমরা সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. এম এ জলিল চকলেট, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা স্থানীয় সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাংবাদিক: মোঃ আব্দুস ছালাম
উপজেলা প্রতিনিধি: আত্রাই, নওগাঁ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper