“আত্রাইয়ের কচুয়া বিলে শরিষা ফুলের হলুদ সমারোহ”

  • আপলোডের সময় : Saturday, December 27, 2025,
আত্রাইয়ের কচুয়া বিলে শরিষা ফুলের হলুদ সমারোহ”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আত্রাইয়ের কচুয়া বিলে শরিষা ফুলের হলুদ সমারোহ”

“আত্রাইয়ের কচুয়া বিলে শরিষা ফুলের হলুদ সমারোহ”

মোঃ আব্দুস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাই উপজেলার কচুয়া বিলে এখন চোখ জুড়ানো হলুদ রঙের শরিষা ফুলের সমারোহ। শীত মৌসুমের শুরুতেই বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে ওঠা এই শরিষা ফুল প্রকৃতিতে যোগ করেছে এক অপরূপ সৌন্দর্য।

দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা শরিষা ক্ষেতের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে ভিড় করছেন কচুয়া বিলে। সকালের কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন হলুদ ফুলে পড়ে, তখন পুরো বিলজুড়ে সৃষ্টি হয় এক স্বপ্নিল আবহ। অনেকেই এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছুটে আসছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় শরিষার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

স্থানীয়দের মতে, কচুয়া বিলের শরিষা ফুল শুধু কৃষি উৎপাদনের ক্ষেত্রেই নয়, সৌন্দর্য ও পর্যটনের দিক থেকেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। হলুদ ফুলে মোড়ানো এই বিস্তীর্ণ বিল এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষের কাছে এক আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

 

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত