আট বছর পর টেস্ট দলে ফিরেই ৩৩ বলে শূন্য ম্যাডিনসন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
আট বছর পর টেস্ট দলে ফিরেই ৩৩ বলে শূন্য ম্যাডিনসন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
আট বছর পর টেস্ট দলে ফিরেই ৩৩ বলে শূন্য ম্যাডিনসন

আট বছর পর টেস্ট দলে ফিরেই ৩৩ বলে শূন্য ম্যাডিনসন

দীর্ঘ আট বছরের বিরতি ও অণ্ডকোষের ক্যান্সারের চিকিৎসা শেষে টেস্ট ক্রিকেটে ফিরেছেন নিক ম্যাডিনসন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানের কিংসমিডে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে একাদশে সুযোগ পেয়ে ওপেনিংয়ে নামেন ৩৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। তবে প্রত্যাবর্তনের ম্যাচে ৩৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

কিংসমিডের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় উইকেটে স্পিনাররা সুবিধা পেতে পারেন—এমন ধারণা থেকে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাডিনসনের সঙ্গে ইনিংস শুরু করেন ট্র্যাভিস হেড। এ ছাড়া পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন ম্যাট রেনশ এবং সাত নম্বরে অলরাউন্ডার বো ওয়েবস্টার।

অণ্ডকোষের ক্যান্সারের চিকিৎসা নেওয়া ম্যাডিনসন দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও লাল বলের ক্রিকেটে ফিরেছেন। ২০১৬ সালের শেষ দিকে ক্যারিয়ারের প্রথম তিনটি টেস্ট খেলেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় টেস্ট দলে জায়গা পাননি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অস্ট্রেলিয়ার একাদশে এসেছে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন। মাথায় সর্দি-জ্বরের উপসর্গ নিয়ে শেষ অনুশীলন সেশন মাঝপথে ছেড়ে যাওয়ায় একাদশে জায়গা পাননি বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কুপার কনলি। অন্যদিকে, ওয়ানডে সিরিজে পেটের পেশিতে পাওয়া চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ক্যামেরন গ্রিন। তবে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে ফেরার আশায় দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন এই অলরাউন্ডার।

ভুলের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ ভুলের দায় স্বীকার করে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ

২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’র পর এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। স্বাগতিক প্রোটিয়ারা নিজেদের শেষ ১৪টি টেস্টের ১৩টিতেই জয় পেয়েছে। এর মধ্যে লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তাদের। তবে গত বছরের নভেম্বরের পর আর কোনো টেস্ট খেলেনি দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

ম্যাচের এক দিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেন স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা। চোটের কারণে দুই তারকা পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি ছিটকে যাওয়ায় প্রোটিয়াদের পেস আক্রমণে বড় পরিবর্তন এসেছে। প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন গতিময় পেসার অ্যানরিখ নরকিয়া। প্রথম পছন্দের স্পিনার কেশভ মহারাজের পাশাপাশি দ্বিতীয় স্পিনার হিসেবে দলে নেওয়া হয়েছে সাইমন হারমারকে।

ব্যাটিং অর্ডারেও রয়েছে পরিবর্তন। তিন নম্বরে ব্যাট করতে নামছেন ডেভিড বেডিংহাম। এর আগে ২৬ ইনিংসে মূলত চার থেকে ছয় নম্বরের মধ্যে ব্যাট করলেও এই পজিশনে এবারই প্রথম খেলছেন তিনি।

কিংসমিডের সাম্প্রতিক পরিসংখ্যান অস্ট্রেলিয়ার পক্ষে। এই মাঠে নিজেদের শেষ তিনটি টেস্টেই জিতেছে অজিরা। এ ছাড়া ২০১৮ সালের বিতর্কিত সফরের আগে, নব্বইয়ের দশকে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তনের পর থেকে তাদের মাটিতে কোনো টেস্ট সিরিজ হারেনি অস্ট্রেলিয়া।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত