1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আজ আলোকচিত্রের এক কিংবদন্তী শিল্পী দেবব্রত চৌধুরীর ৭৩ তম জন্মবার্ষিকী - আমার সকাল ২৪ |
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সন্ধ্যা ৬:৫৮|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আজ আলোকচিত্রের এক কিংবদন্তী শিল্পী দেবব্রত চৌধুরীর ৭৩ তম জন্মবার্ষিকী

তৌহিদ ইসলাম
  • আপলোডের সময় : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
আজ আলোকচিত্রের এক কিংবদন্তী শিল্পী দেবব্রত চৌধুরীর ৭৩ তম জন্মবার্ষিকী
আজ আলোকচিত্রের এক কিংবদন্তী শিল্পী দেবব্রত চৌধুরীর ৭৩ তম জন্মবার্ষিকী

আজ আলোকচিত্রের এক কিংবদন্তী শিল্পী দেবব্রত চৌধুরীর ৭৩ তম জন্মবার্ষিকী

তৌহিদ ইসলাম । ঢাকা

আজ আলোকচিত্রের এক কিংবদন্তী শিল্পী দেবব্রত চৌধুরীর ৭৩ তম জন্মবার্ষিকী। জন্ম ২৪ অক্টোবর ১৯৫২, রাউজান, চট্টগ্রামে। ২০২১ সালের ১৮ জুলাই ক্যানসারের সাথে লড়াইয়ে পরাজিত হয়ে পরলোকগমন করেন সকলের প্রিয় ‘দেবুদা’।

দেবব্রত চৌধুরী ছিলেন বাংলাদেশের আলোকচিত্র জগতের এক উজ্জ্বল নক্ষত্র। ১৯৭৭ সালে তৎকালীন ‘বিডিআর’ সদর দপ্তরে আলোকচিত্রী হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর ১৯৭৮ থেকে ১৯৮৬ পর্যন্ত পশুসম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পে, এবং পরবর্তীতে টানা প্রায় ২০ বছর ‘পশুসম্পদ গবেষণা প্রতিষ্ঠান’-এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১০ পর্যন্ত কর্মরত ছিলেন বাংলাদেশ ‘লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট’-এ (সাভার)।

শৈশবেই বাবার কাছ থেকে ফটোগ্রাফিতে হাতেখড়ি হয় তাঁর। বাবার ঘরে ছিল একটি ‘ডার্করুম’, যেখানে শুরু হয় তাঁর আলোকচিত্রের যাত্রা। ১৯৬৫ সালে কক্সবাজারের ‘পাল’স স্টুডিও’তে ফিল্ম ডেভেলপ ও ক্যামেরায় ছবি তোলা শুরু করেন। সাদাকালো ফটোগ্রাফি ডেভেলপে ছিলেন তিনি এক নিপুণ শিল্পী।

দেশের প্রথম দিকের সিনেমা ‘মাটির পাহাড়’ এর স্টিল ফটোগ্রাফার ছিলেন দেবব্রত চৌধুরী। এছাড়া চট্টগ্রামে নেহরু ও ইন্দিরা গান্ধীর ভাষণ অনুষ্ঠানে তোলা তাঁর ঐতিহাসিক ছবি একসময় নেহরুকে উপহার দিয়েছিলেন তিনি।

তিনি ‘জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি’-এর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং সেখানে নিজেই শিক্ষাদান করতেন। তাঁর বন্ধুদের মধ্যে ছিলেন কিংবদন্তী শিল্পী হুমায়ুন ফরিদী ও নাট্যকার সেলিম আল দীন।

১৯৭৯ সালে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (বিপিএস)-এর সদস্য হন তিনি, এবং ১৯৮১ সালে বেগার্ট থেকে ফটোগ্রাফির উপর প্রশিক্ষণ নেন। বিপিএস-এর আলোকচিত্রাচার্য মনজুর আলম বেগ তাঁর সদস্যপদ ফি নিজ হাতে পরিশোধ করেছিলেন। ১৯৯০ সালে বাংলাদেশ ফটোগ্রাফিক ইনস্টিটিউট (বিপিআই) প্রতিষ্ঠিত হলে তিনি ভাইস প্রিন্সিপ্যাল নিযুক্ত হন এবং নিয়মিত শ্রেণি নিতেন সাভার থেকে ঢাকায় এসে।

দেবব্রত চৌধুরী ছিলেন বেগার্ট, বিপিএস, ও বিপিআই পরিবারের নিবেদিতপ্রাণ সদস্য। ২০১৬ সালে বেগার্ট ইনস্টিটিউট তাঁকে “আলোকচিত্রাচার্য এম এ বেগ পদক” প্রদান করে, এবং ২০১৯ সালে বিপিএস তাঁকে হনারারি ফেলোশিপে ভূষিত করে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper