
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর রেলস্টেশনটি বর্তমানে বন্ধদের ধারপ্রান্তে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, এক মাসের মধ্যে রেলওয়ের সিগন্যাল সিস্টেম ১৯ বার অকেজো হয়েছে এবং সিগন্যালের তার চুরি হয়েছে।
স্থানীয় লোকজন ও যানবাহনের ড্রাইভাররা দাবি করেছেন, স্টেশন মাস্টারের সঙ্গে টাকার বিনিময়ে উপবন এক্সপ্রেস ট্রেনে নিয়মিত অ’বৈধ মালামাল বহন করা হচ্ছে। রাতের নন-স্টপ ট্রেন ও স্টপেজ ট্রেনগুলোর ক্ষেত্রে, ট্রেন হাতে পাইলটিং করার সময় তারা সহজে মালামাল উঠিয়ে নিতে পারছে। বিশেষ করে রাতের ট্রেনে উপবন এক্সপ্রেসে একটি এসএলআর বা মালবগি থাকে ট্রেনের শেষ প্রান্তে।
অভিযোগ অনুযায়ী, মুকুন্দপুর স্টেশন পার হওয়ার পর ট্রেনের শেষ প্রান্তের মালবগি খুলে দেওয়া হয় এবং বাইপাস যাওয়ার আগে তা পুনরায় বন্ধ করা হয়। এই কার্যক্রম কাদের দ্বারা এবং কেন করা হচ্ছে, তা স্থানীয়রা বুঝতে পারছেন না।
গতকাল আজমপুর এলাকায় স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে রেল প্রশাসন একটি মিটিং করেছে। তবে, মিটিংয়ের ঠিক সেই রাতেই আবারও সিগন্যালের তার চুরি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসন বিষয়গুলো জানার পরও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।