আখাউড়ায় ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকার উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

আখাউড়ায় ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকার উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক
মস্ত মিয়া | বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি টয়োটা প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ সময় জহিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর রেলক্রসিং থেকে প্রায় ৫০ গজ উত্তরে আখাউড়া বাইপাস থেকে সিংগারবিলগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নির্দেশনায় এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের দিকনির্দেশনায় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানে এসআই আবদুল্লাহ আল মামুন, এসআই মো. আলী রেজা মামুন ও এএসআই মো. বিল্লাল হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
পুলিশের দাবি, অভিযানের সময় কাশিনগর, সিংগারবিল ইউনিয়ন, বিজয়নগর উপজেলার বাসিন্দা মো. জহিরুল ইসলাম (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখানে পড়ে থাকা ১০ কেজি গাঁজা এবং ‘Probox’ মডেলের একটি টয়োটা প্রাইভেটকার উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা মালামাল জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক জহিরুল ইসলামকে গ্রেপ্তারসহ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।