1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আখাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
সড়কে ঝরল গণিত শিক্ষকের প্রাণ, শোকে স্তব্ধ নুরাইনপুর দুর্বৃত্তের হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে: হাসনাত আব্দুল্লাহ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে কে? সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন, কোয়ার্টার ফাইনাল থেকেই নতুন ব্যবস্থা সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম সমতায় বিরতিতে স্পেন-বেলজিয়াম, কেটেলারার গোলে জবাব শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন মেরিনোর জাদুতে বেলজিয়ামকে বিদায়, ফ্রান্সের মুখোমুখি স্পেন ঝিকরগাছায় বিএনপি নেতা জালাল উদ্দিন আহমেদের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত আর্জেন্টিনার ম্যাচের আগে সুইজারল্যান্ডে বড় ধাক্কা, খেলছেন না মানজাম্বি সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কোথায়? ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেন’—সেমিফাইনালের আগে ইয়ামালের হুঙ্কার ফ্রান্স-স্পেন সেমিফাইনালের বিজয়ীর হাতেই উঠবে বিশ্বকাপ, ভবিষ্যদ্বাণী কোর্তোয়ার আগৈলঝাড়ায় নবাগত ইউএনও নিরুপম মজুমদারের যোগদান জুমআর বয়ানে মাদ্রাসা রক্ষার আহ্বান জানালেন মাওলানা সাদিকুর রহমান কিশোরগঞ্জে মোটরযান শ্রমিক ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর, মরহুম সভাপতি হাবিবুর রহমানের স্মরণে দোয়া মাহফিল কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ আনজুমানে আশিকানে মুস্তফা (সা.) পরিষদের কোষাধ্যক্ষ জামাল উদ্দীনের বিদায়ী সংবর্ধনা সম্পন্ন আখাউড়া উত্তর ইউপি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল সম্পন্ন, সভাপতি আবু তাহের ও সম্পাদক নজরুল ইসলাম রাহী নলছিটিতে শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ, স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মা-শিশু পলাশবাড়ীতে বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আলোচনা সভা স্বেচ্ছাসেবক দল নেতা তারেকের ওপর হামলা, কারণ নিয়ে ভিন্ন দাবি গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দিরাই ও সিলেটে পুলিশের চিরুনি অভিযান: নারী নির্যাতন ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৬ ঘিওরে ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার জগন্নাথপুর উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এম কয়ছর আহমেদ মেসিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে স্বস্তিতে সুইজারল্যান্ড, ফিরতে পারেন মানজাম্বি খেয়া নৌকায় অস্ত্রের মুখে ব্র্যাক কর্মীদের প্রায় ৭ লাখ টাকা ছিনতাই মতলব দক্ষিণে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে ‘জ্বীন আতঙ্কে’ মহিলা মাদ্রাসায় অসুস্থ ১৫ শিক্ষার্থী, ঝাড়ফুঁক নিয়ে বিতর্ক দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ রামপালে মাছের ঘেরের ওপর পোল্ট্রি খামার, পরিবেশ দূষণে জনস্বাস্থ্য ঝুঁকির অভিযোগ নলছিটিতে সুগন্ধা নদীর তীব্র ভাঙন, বসতবাড়ি-মসজিদ-ভেড়িবাঁধ হুমকিতে সেমিফাইনালে ফ্রান্সের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে? কেন গাজার দায়িত্ব ছাড়ছে হামাস, নেপথ্যে কী? ইরানে নতুন বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্র ইরানে ভয়াবহ হামলার পরও আলোচনা চলছে, বলছে যুক্তরাষ্ট্র ইরানে ফের হামলায় প্রস্তুত ইসরাইল, ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায়

আখাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

মস্তু মিয়া
  • আপলোডের সময় : Wednesday, July 1, 2026,
আখাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি
আখাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

আখাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছোট কুড়িপাইকা শহীদ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষক প্রায় ২০ বছর ধরে একই বিদ্যালয়ে কর্মরত থেকে প্রশাসনিক কার্যক্রমে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। এতে বিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে তিনি নিজের আত্মীয়-স্বজন ও অনুগত ব্যক্তিদের সভাপতি ও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে প্রভাব বিস্তার করেছেন। ফলে বিদ্যালয়ের নিরপেক্ষ ও কার্যকর ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের উন্নয়নমূলক বরাদ্দ, রুটিন মেরামত, স্লিপের অর্থসহ বিভিন্ন সরকারি অনুদানের অর্থ ব্যয়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও আর্থিক অসঙ্গতি রয়েছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা।

এছাড়া অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক এলাকায় বিভিন্ন পক্ষ ও উপদল সৃষ্টি করে বিভেদমূলক পরিবেশ তৈরি করেছেন, যা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সামাজিক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তার বিরুদ্ধে নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং দাপ্তরিক দায়িত্ব যথাযথভাবে পালন না করার অভিযোগও আনা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, অতীতে রাজনৈতিক ও প্রভাবশালী মহলের প্রভাব খাটিয়ে তিনি সাধারণ অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করেছেন।

এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান, অভিভাবক এবং এলাকার বিশিষ্ট মুরুব্বিসহ মোট ২১ জন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন।

অভিযোগকারীরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper