আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিচারের দাবিতে দিনাজপুরে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিচারের দাবিতে দিনাজপুরে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
দিনাজপুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ অতীতে সংঘটিত বিভিন্ন অপকর্মের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে আমরা জুলাই যোদ্ধা দিনাজপুর জেলা শাখা।
সোমবার বিকেলে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক মো. শাহিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও বিচারবহির্ভূত কর্মকাণ্ডের দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজকরা বলেন, অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়ম, নির্যাতন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।