1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১১ শিশু শিক্ষার্থী - আমার সকাল ২৪ |
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৪:০৫|
ব্রেকিং নিউজ:
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও স্ত্রী সুর্বনা রায়কে গলা কেটে নৃশংস হত্যা যশোরের কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক উজ্জ্বল: কারাগারে মৃত্যু, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক–পাইপগান মনোনয়ন বাতিলের দাবিতে পার্বতীপুরে বিএনপি’র প্রতিবাদ সভা—দুই দিনের আল্টিমেটাম বাচ্চুর নবাগত অফিসার ইনচার্জকে ফুলবাড়ী উপজেলা সাংবাদিক ফোরামের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে রয়েল এনফিল্ড শো-রুমের পরিচালকের গাড়ি NCP–এর নেতৃত্বে নতুন রাজনৈতিক ও নির্বাচনী জোটের আত্মপ্রকাশ আজ ঘরোয়া উপায়ে চুলের যত্ন: প্রাকৃতিক, সহজ ও কার্যকর পার্বতীপুরে বিএনপি প্রার্থী কামরুজ্জামানকে ফুলের শুভেচ্ছা বিজিবি অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালীকে বিএসএফের কাছে হস্তান্তর মোঃ আব্দুস ছলাম আত্রাই নওগাঁ প্রতিনিধি নির্বাচন ঝুঁকিতে ফেলা যাবে না: সাইফুল হক নির্বাচনের তফশিল ঘোষণা আজ হতে পারে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫°সেলসিয়াস ৮৭ হাজার পুলিশ সদস্যের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন কিশোরগঞ্জে চেকরেল বিতর্ক: রেল কর্মকর্তার সিদ্ধান্তে জনঅসন্তোষ সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সে নতুন কমিটির বিজয়ী ঘোষণা জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে গণশুনানি মানিকগঞ্জে হেফাজতের ‘শানে তাওহীদ মহা সম্মেলন’ অনুষ্ঠিত মাহফিলের মাঠে শিশুর মর্মান্তিক মৃত্যু টঙ্গী উড়াল সেতুতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা নিহত গজারিয়ায় কর্মীদের ঢল, মতবিনিময়ে রতন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪৫ বোতল বিদেশী মদ উদ্ধার, গ্রেফতার ২ মাদক কারবারী বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন টেকনাফে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি অনাথের মোড়ের তিন রাস্তার সংযোগস্থলে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ কাজ শুরু ঝিকরগাছা উপজেলা জামায়াতের নতুন কার্যালয়ের উদ্বোধন বরগুনার আমতলীতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস পালিত সুনামগঞ্জের  জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই সাতক্ষীরার উপকূলে লবণসহিষ্ণু ধানে বাম্পার ফলন কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস উদযাপন ফরিদপুরের মাছ ব্যবসায়ী উৎপল সরকার হ*ত্যা মামলার ২৪ ঘণ্টা না পেরোতেই আসামী গ্রেপ্তার মহাকাশ থেকে উজ্জ্বল কাবা দেখা গেলো স্তন ব্যথা: কারণ, লক্ষণ ও প্রতিকার কিভাবে প্রাকৃতিকভাবে 7 দিনে ঘরে স্তনের আকার বাড়াবেন? ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে রোগী দেখার ফজিলত ঝুঁকিপূর্ণ রত্না নদীর ব্রিজে পাথরবোঝাই ট্রাক আটকে জনদুর্ভোগ ফরিদপুর-১ আসনে বিএনপি’র প্রার্থী ঘোষিত জমি দখলের বিরোধে বর্বরোচিত হামলা: তেওতায় আহত ৫, ৬ আসামী এখনও গ্রেফতারহীন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১১ শিশু শিক্ষার্থী

সাইফুল ইসলাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, আগস্ট ২৯, ২০২৪,
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১১ শিশু শিক্ষার্থী
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১১ শিশু শিক্ষার্থী

নওগাঁয় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১১ শিশু শিক্ষার্থী

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁ জেলা সদর উপজেলার হাপানিয়া এলাকায় উইনার চাইল্ড একাডেমী স্কুলের দ্বিতীয় শ্রেণির ১১জন শিক্ষার্থী অজ্ঞাত কারণে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন, সিনহা, জিহাদ, মাহিম, রাহিম, আবু হুজাইফা, রিফাত, রুমা ও শর্মিলা । তাদের সবার বয়স ৭ থেকে ৮ বছরের মধ্যে। এছাড়াও আরও ৩জন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় চলাকালে ক্লাসের মধ্যেই দু’জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পর মুহূর্তেই তাকে দেখে আরো বেশ কয়েক জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়। এরপর অন্য শিক্ষার্থীরাও একের পর এক অসুস্থ হতে শুরু করে। পরে তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
উইনার চাইল্ড একাডেমী স্কুলের পরিচালক আবু মুছা আল হোসাইন বলেন, স্কুলের পাশের দোকান থেকে চটপটি মুড়ি মাখা খেয়েছিল। পরে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। সকল শিক্ষকের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে ৮জন শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সিরাজুল ইসলাম বলেন, চটপটি কিংবা মুড়ি মাখা খেয়ে শিশুরা অসুস্থ হয় নাই। ধারণা করা হচ্ছে, শিশুরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হতে পারে। সাধারণত মানসিক ও আবহাওয়া থেকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। হাসপাতালে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের কাউন্সিলিং করছে চিকিৎসকরা। বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভালো। আরও পরিক্ষা-নিরিক্ষার পর সঠিক কারণগুলো জানা যাবে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24