অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে যুবদল নেতা কবির হোসেন
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে যুবদল নেতা কবির হোসেন
মোঃ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের অসুস্থ মো. আবু সাঈদ ও মো. জাহাঙ্গীর হোসেনের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন। রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে তিনি অসুস্থ দুই ব্যক্তির বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন।
বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেয়ারাজ আলী পাড়ার বাসিন্দা আবু সাঈদ (৩৫) আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার আশায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে অবৈধভাবে অবস্থানকালে পুলিশের হাতে আটক হয়ে কারাভোগের পর গুরুতর অসুস্থ অবস্থায় দেশে ফেরেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আবু সাঈদের অসুস্থতার খবর পেয়ে যুবদল নেতা কবির হোসেন তার বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি আর্থিক সহযোগিতা করেন এবং আবু সাঈদের সুস্থতা পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেন।
একই দিন এলাকার আনসার আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) মেরুদণ্ডের হাড়ের ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে বিছানায় রয়েছেন—এমন খবর পেয়ে তার বাড়িতেও যান কবির হোসেন। তিনি জাহাঙ্গীরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, সান্ত্বনা দেন এবং আর্থিক সহযোগিতা করেন।
এ সময় আবু সাঈদ ও জাহাঙ্গীর হোসেন বলেন, অতীতে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সময়ে তারা কবির হোসেনের সঙ্গে রাজপথের কর্মসূচিতে অংশ নিয়েছেন। বর্তমানে অসুস্থতার কারণে সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে না পারায় তারা কষ্ট পাচ্ছেন বলেও জানান।
মালয়েশিয়া থেকে দেশে ফেরা আবু সাঈদ বলেন, “আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় গিয়েছিলাম। সেখানে অবৈধভাবে অবস্থান করার কারণে পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করতে হয়েছে। দেশে ফেরার সময়ও নানা সমস্যার মুখোমুখি হয়েছি। যারা বিদেশে যেতে চান, তারা যেন অবশ্যই বৈধ পথে যান। অবৈধ পথে বিদেশে যাওয়ার চিন্তা না করাই ভালো।”
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বলেন, “আবু সাঈদ ও জাহাঙ্গীর হোসেন অতীতে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আমার পাশে ছিলেন। তারা সুস্থ না হওয়া পর্যন্ত আমি তাদের পাশে থাকব।”
এ সময় উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।