অর্থের অভাবে চিকিৎসা বন্ধ, শরীরে পচন নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শাহিনুর

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 5, 2026,
অর্থের অভাবে চিকিৎসা বন্ধ, শরীরে পচন নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শাহিনুর
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ, শরীরে পচন নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন শাহিনুর

মোঃ আল মামুন, পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বিষ্ণুকাঠি গ্রামের দরিদ্র দিনমজুর মোস্তফা আকনের স্ত্রী শাহিনুর বেগম (৪৫) দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর বর্তমানে তাঁর শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে বলে পরিবার জানিয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন হলেও দিনমজুর স্বামীর পক্ষে এ ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে সামান্য জ্বর দিয়ে শাহিনুর বেগমের অসুস্থতার শুরু। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে শরীরের বিভিন্ন অংশে পচন ধরতে শুরু করে। বর্তমানে অসহ্য যন্ত্রণা নিয়ে বিছানায় পড়ে আছেন তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা

শাহিনুরের স্বামী মোস্তফা আকন পেশায় দিনমজুর। দিন এনে দিন খেয়ে সংসার চালানো এই পরিবারের পক্ষে স্ত্রীর দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে সামর্থ্য অনুযায়ী চিকিৎসার পেছনে অর্থ ব্যয় করলেও বর্তমানে চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সক্ষমতা পরিবারের নেই।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকেরা শাহিনুরকে দ্রুত উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। এজন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। সময়মতো চিকিৎসা না হলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অসুস্থ শাহিনুর বেগম বর্তমানে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন। স্ত্রীকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পেরে অসহায় হয়ে পড়েছেন তাঁর দিনমজুর স্বামী।

এ অবস্থায় শাহিনুরের চিকিৎসায় সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। তাদের আশা, সামর্থ্যবানদের সহযোগিতা পেলে শাহিনুর প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরতে পারবেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত