1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
অবশেষে চালু হচ্ছে স্বপ্নের তিস্তা সেতু - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:১২|
ব্রেকিং নিউজ:
রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার ভূমিমন্ত্রী: জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বগুড়ার সন্তান জি আর শহীদ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ কাহারোলে দেশের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখননের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে নতুন জেলা প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ ঢাকা মহানগরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলিম দৌলতপুরে খাল খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন

অবশেষে চালু হচ্ছে স্বপ্নের তিস্তা সেতু

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
অবশেষে চালু হচ্ছে স্বপ্নের তিস্তা সেতু
অবশেষে চালু হচ্ছে স্বপ্নের তিস্তা সেতু

অবশেষে চালু হচ্ছে স্বপ্নের তিস্তা সেতু

উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে এই সেতু

স্টাফ রিপোর্টারঃ শাহ মোহাম্মদ ইউনুস

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর স্বপ্নের ‘তিস্তা সেতু’। আগামী ২ আগস্ট (শনিবার) এই সেতু উদ্বোধনের মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে, যা এই অঞ্চলের মানুষের জীবনযাত্রায় এনে দেবে এক নতুন সম্ভাবনার দিগন্ত।

সেতুটি চালু হলে রাজধানী ঢাকাসহ অন্যান্য এলাকায় যাতায়াতে সময়, ব্যয় ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪৯০ মিটার। এটি এলজিইডি বাস্তবায়িত দেশের প্রথম দীর্ঘতম সেতু। সেতুতে বসানো হয়েছে ৩১টি স্প্যান এবং রঙ, লাইটিংসহ আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত হওয়ায় এটি এখন নয়নাভিরাম এক দৃষ্টিনন্দন স্থাপনায় পরিণত হয়েছে।

সেতুটি চালু হলে ঢাকা-কুড়িগ্রামের দূরত্ব কমে আসবে প্রায় ১৩৫ কিলোমিটার এবং যাত্রার সময় কমবে ৪ ঘণ্টারও বেশি। এতে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারী, লালমনিরহাটসহ তিস্তা নদীর ওপারের অনেক জেলার সাথে গাইবান্ধা ও দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সংযোগ স্থাপন হবে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এই সেতুর কারণে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, পাল্টে যাবে নদীর দুই পাড়ের মানুষের অর্থনৈতিক ও সামাজিক চিত্র। তিস্তা পাড়ের স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন,

“এটি আমাদের কাছে শুধু একটি সেতু নয়, এটি আমাদের স্বপ্নের নাম। বহু বছর ধরে আমরা দুর্ভোগে ছিলাম—এখন সেটার অবসান ঘটছে।”

আরেকজন স্থানীয় জুলফিকার আলী জানান, “তিস্তা সেতু চালু হলে যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও আমরা উপকৃত হবো। এখন আর কুড়িগ্রামবাসীকে ঢাকায় যেতে দীর্ঘপথ ঘুরে যেতে হবে না।”

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী জানান, সেতুর উভয় পাশে প্রায় সাড়ে ৩ কিলোমিটার স্থায়ী নদীশাসন করা হয়েছে এবং ৮৬ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। বর্তমানে সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার শেষ পর্যায়ের কাজ চলছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতু নির্মাণের ফলক উন্মোচন করা হলেও প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালে। প্রায় ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্প উত্তরাঞ্চলের মানুষের জন্য এক বিশাল আশীর্বাদ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper