অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় জোরালো অভিযান, ছয় দফায় আটক ২,২৯৪

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 9, 2026,
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় জোরালো অভিযান, ছয় দফায় আটক ২,২৯৪
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় জোরালো অভিযান, ছয় দফায় আটক ২,২৯৪

অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় জোরালো অভিযান, ছয় দফায় আটক ২,২৯৪

কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে কুমিল্লায় পুলিশের ধারাবাহিক অভিযানে নতুন করে ২৫২ জনকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা এলাকায় ষষ্ঠ দফার এ অভিযান বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চালায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে ছয় দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯৪ জনে।

শুক্রবার (৯ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মাদক সেবন, ছিনতাই, চাঁদাবাজি, এলাকায় আধিপত্য বিস্তার এবং মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অপরাধের পাশাপাশি হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনাতেও কিশোরদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হয়। এ ঘটনার পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর অপরাধ দমনে ধারাবাহিক অভিযান জোরদার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ২ অক্টোবর পর্যন্ত পাঁচ দফার অভিযানে ২ হাজার ৪২ জনকে আটক করা হয়েছিল। তাঁদের মধ্যে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। বাকি ১ হাজার ৪০৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলোচিত কিশোর গ্যাং ‘টিম-আর’ ও ‘ক্রাইম সেটআপ’-এর চার নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানান লুৎফর রহমান। একই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত