অকালে ঝরে যাওয়া ফারিয়া ও সাদিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

অকালে ঝরে যাওয়া ফারিয়া ও সাদিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী
১৫ সেপ্টেম্বর অকালে ঝরে যাওয়া দুই প্রাণ ফারিয়া আহমেদ তৃণা ও সাদিয়া জাহিন ত্বাকির ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আমার সকাল ২৪ পরিবারের পক্ষ থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, তিনি যেন এই নিষ্পাপ ফুল দুটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।
উল্লেখ্য, ১২ বছর আগে বোচাগঞ্জ উপজেলার আখাপুর গ্রামে বান্ধবীদের সঙ্গে রাক্ষসী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে অকাল মৃত্যু হয় ফারিয়া আহমেদ তৃণা ও সাদিয়া জাহিন ত্বাকির। প্রায় ১৬ থেকে ১৭ ঘণ্টা পর রংপুর থেকে ডুবুরি ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করে।
ফারিয়া আহমেদ তৃণা ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদের মেয়ে। অপরদিকে, সাদিয়া জাহিন ত্বাকি ছিলেন সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল স্কুলের মৌলভী শিক্ষক ওবায়দুল্লাহ কাজীর মেয়ে।
১২ বছর পেরিয়ে গেলেও স্বজন ও আপনজনদের হৃদয়ে আজও অমলিন হয়ে আছে তাদের স্মৃতি। ১৫ সেপ্টেম্বর তাদের মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্য, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাদের জন্য দোয়া কামনা করেছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।