1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
আগুনে প্রাণ যাওয়া বুয়েট পড়ুয়া সেই লামিশা অতিরিক্ত ডিআইজির মেয়ে - আমার সকাল ২৪ |
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| সকাল ১০:০০|
ব্রেকিং নিউজ:
জগন্নাথপুরে নবাগত ইউএনও ইসলাম উদ্দিনের যোগদান, দায়িত্ব হস্তান্তর সম্পন্ন ক্যান্সারের সাথে লড়াই করা বলাইয়ের শেষ সম্বল গাভী চুরি: পাশে দাঁড়ানোর মানবিক আবেদন বরিশাল জেলা পুলিশের ৩ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ: পুলিশ বিভাগে চাঞ্চল্য ঝিকরগাছায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩১ শিক্ষার্থী আজমিরীগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল বান্দরবান বিএডিসি কৃষি উন্নয়ন দপ্তরে তালা ঝুলছে দিনের পর দিন, অনুপস্থিত কর্মকর্তারা—স্থবির কৃষি সেবা নোহা মাইক্রোবাসে করে পাচারের সময় ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক জগন্নাথপুর–শান্তিগঞ্জ–দিরাইবাসীর দীর্ঘদিনের স্বপ্ন: চন্ডিডর ব্রিজ কবে মিলবে বাস্তবতা মঠবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর, হাত ভাঙার অভিযোগ চাচার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রনেতার বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, গুরুতর আহত শিমুল চৌধুরী নওগাঁর আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু বরিশালে পুলিশের ২০ টন রেশনের চাল আটক: চরমোনাই মাদ্রাসায় নেওয়ার অভিযোগ ঝুট ব্যবসা নিয়ে কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত কয়েকজন ঝিকরগাছায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ড অভিযানে শীর্ষ সহযোগী আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার কারাগার থেকে এসএসসি দিচ্ছে নোয়াখালীর কিশোর শিক্ষার্থী আশুগঞ্জে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ মাদক কারবারি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবকে ফাঁদে ফেলে অর্ধকোটি টাকা আত্মসাৎ, সিআইডির জালে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার হবিগঞ্জে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা, সাংবাদিক মহলে ক্ষোভ বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাহিনীর সদস্য পরিচয়ে ট্রেনে তল্লাশি, যাত্রীদের আতঙ্ক — ১ জন আটক কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক কারবারি আব্দুল মান্নান গ্রেফতার লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদীতে বিয়ের আসরে স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে, চাঞ্চল্য বিজয়নগরে ২৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারি গ্রেফতার বন্ধুর কবর খুঁড়তে গিয়ে প্রাণ গেল আরেক বন্ধুর, ফরিদগঞ্জে হৃদয়বিদারক ঘটনা ধামইরহাটে পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার কুড়িগ্রামে পুলিশের অভিযানে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৯ নবীনগরে পুলিশের মাদক অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক গ্রেফতার, ২ বছরের কারাদণ্ড মান্দায় পুকুর খননের সময় মূর্তি উদ্ধার চট্টগ্রামের জিইসি মোড়ে চলন্ত বাসে অগ্নিকাণ্ড: নারী যাত্রী আহত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন পর্যটক এক্সপ্রেসের সঙ্গে মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নোয়াখালীর কবিরহাটে জমি বিরোধে সংঘর্ষ: মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশু হত্যা অভিযোগ ঝিকরগাছায় পল্লী সঞ্চয় ব্যাংক ঘিরে বিতর্ক, ঋণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

আগুনে প্রাণ যাওয়া বুয়েট পড়ুয়া সেই লামিশা অতিরিক্ত ডিআইজির মেয়ে

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, মার্চ ১, ২০২৪,
বুয়েট শিক্ষার্থী লামিশা ইসলাম: আগুনে প্রাণ যাওয়া অতিরিক্ত ডিআইজির মেয়ে
বুয়েট শিক্ষার্থী লামিশা ইসলাম: আগুনে প্রাণ যাওয়া অতিরিক্ত ডিআইজির মেয়ে

বুয়েট শিক্ষার্থী লামিশা ইসলাম: আগুনে প্রাণ যাওয়া অতিরিক্ত ডিআইজির মেয়ে

 

বুয়েট শিক্ষার্থী লামিশা, অতিরিক্ত ডিআইজির মেয়ে

 

বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী লামিশা ইসলাম অতিরিক্ত ডিআইজি মো. নাসিরুল ইসলামের মেয়ে বলে জানা গেছে।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঘটনাস্থলে গিয়ে বলেন, “আমাদের একজন সহকর্মীর মেয়ে মারা গেছেন।” পরে জানা যায়, সেই মেয়েটিই লামিশা ইসলাম।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লামিশাকে নিয়ে এক আবেগঘন বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “ছোট বেলায় মা হারা পরিবারে লামিশারা ছিল দুই বোন। হঠাৎ আগুনে আবারও বিধ্বস্ত হলো এ পরিবারটি।”

সুদীপ কুমার চক্রবর্তী আরও লিখেছেন, “২০১৮ সালে হঠাৎ স্যারের সহধর্মিণী শারীরিক অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। স্যারের দুজন কন্যা। তারা তখন বয়সে অনেক ছোট ছিলো। আত্মজাদ্বয়ের দিকে তাকিয়ে স্যার পুনর্বার দ্বার পরিগ্রহ করেননি। স্যারের কন্যাদ্বয় ক্রমান্বয়ে স্বাবলম্বী, আত্মপ্রত্যয়ী, মেধাবী সন্তান হিসেবে স্যারের স্নেহমমতায় বড় হয়ে উঠে।”

২৭ ফেব্রুয়ারি লামিশার সাথে সুদীপ কুমার চক্রবর্তীর দেখা হয়েছিল। তিনি লিখেছেন, “তখন ঘুনাক্ষরেও বুঝতে পারিনি মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে।”

২৯ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স-এ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কর্তব্যরত কর্মকর্তাদের পুনর্মিলনী অনুষ্ঠানে নাসির স্যারের কন্যা আটকে পড়েছে বলে খবর পান সুদীপ কুমার চক্রবর্তী।

আইজিপির মিডিয়া ব্রিফিং থেকে তিনি জানতে পারেন যে, “আমাদের একজন সহকর্মীর কন্যা ঐ ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেছেন।”

সুদীপ কুমার চক্রবর্তী লামিশার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং নাসির স্যার ও তার ছোট মেয়ের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই ঘটনায় নিহত ৪৫ জনের প্রতি গভীর শোকপ্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা পোষণ করেছেন তিনি।

আমার সকাল ২৪ পত্রিকার  খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper